Skip to content

তারেক জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিপূর্ণ ব্ক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে করা এ মামলায় বিএনপি চেয়ারপার্সনের সাবেক বিশেষ উপদেষ্টা বিএনপির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদীসহ অজ্ঞাতনামা আরো ৫শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সোমবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে মেট্রোপলিটন মেজিস্ট্রেট মো. ইউনূস খানের আদালতে মানহানির মামলাটি দায়ের করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী।

বাদী তার জবানবন্দীতে তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে লন্ডনে ও যুক্তরাষ্ট্রে দেয়া বিভিন্ন ধরনের কটূক্তিপূর্ণ বক্তব্যের বিবরণ তুলে ধরেন। মামলাটিতে বাদী ১০টি বিভিন্ন পত্রিকার সম্পাদককেও সাক্ষী করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫