Skip to content

স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিশিষ্ট ৭ ব্যক্তির হাতে স্বাধীনতা পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(২৫ মার্চ’২০১৫) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কার হিসেবে পদক তুলে দেন তিনি।

এসময় মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাসহ মন্ত্রি পরিষদ সদস্যবর্গ, কূটনীতিক, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পদক পাওয়া বিশিষ্ট ব্যক্তিরা হলেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদতবরণকারী মামুন মাহমুদ, ১৯৭১ সালে ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া।

এছাড়া সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি ক্ষেত্রে যশস্বী চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে স্বনামধন্য কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতা ক্ষেত্রে প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত (মরণোত্তর) এ পুরস্কার পান।

এর আগে গত ৪ মার্চ মন্ত্রি পরিষদ বিভাগ স্বাধীনতা পুরস্কারের জন্য ৮ বিশিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে।

পুরস্কারপ্রাপ্তরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পান। এর সঙ্গে নগদ পুরস্কার হিসাবে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হয়ে থাকে।

২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দিয়ে থাকে সরকার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫