স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের কড্ডায় আরপিসিএল বিদ্যুৎ উপকেন্দ্রের গোডাউনের মালামাল পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে গোডাউনে আগুল লাগে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কোণাবাড়ি জোনের ডিজিএম মোখলেসুর রহমান জানান, কড্ডার রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড নামে ওই বিদ্যুৎ উপকেন্দ্রের পরিত্যাক্ত মালামাল রাখার একটি কক্ষে
আগুন লাগে। মুহূর্তেই পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যায় ওই কক্ষে রাখা পুরনো কাঠের বাক্স, বৈদ্যুতিক সরঞ্জাম ও বেশ কিছু মালামাল আগুনে পুড়ে যায় বলেও জানান মোখলেসুর রহমান।
তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি বলে জানান ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।
