Skip to content

সরকারের কাছে ছয় বিষয়ে জানতে চাইবে ইইউ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ছয়টি বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চাইবে সংস্থাটি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় বের করতে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। রাতে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম এ সংবাদটি প্রকাশ করেছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ওই বৈঠকটি শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান বৈঠকে উপস্থিত হননি। বিএনপির ১১ সদ্যসের একটি প্রতিনিধি দল এতে উপস্থিত ছিল।
ছয়টি বিষয় : যে ছয়টি বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চাইবে ইইউ তা হল-
এক. একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক সংলাপের আয়োজন করতে সরকার কী উদ্যোগ নিয়েছে।
দুই. বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে তদন্ত বা কোনো ধরনের উদ্যোগ সরকার নিয়েছে।
তিন. জানতে চাওয়া হবে, বিরোধী দলের নেতাকর্মীদের জোরপূর্বক নিখোঁজ হওয়া ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখনও কেন বন্ধ হয়নি। দ্রুত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও জোরপূর্বক ব্যক্তি নিখোঁজ হওয়া বন্ধ করতে সরকার কী উদ্যোগ নিয়েছে।
চার. বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি পালনের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাওয়া হবে।
পাঁচ. রাজনৈতিক কর্মসূচি পালন ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরকার কেন প্রতিবন্ধকতা তৈরি করছে।
ছয়. বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা রাজনৈতিক ব্যক্তিদের হত্যায় উৎসাহ ও জোগাচ্ছে এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাওয়া হবে।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা, পর্যালোচনা এবং তাদের মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া সদস্য ক্রিস্টিয়ান ড্যান প্রিদা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫