Skip to content

২০ দলের বিক্ষোভ কর্মসূচি আজ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সারাদেশে অবরোধের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করবে আজ। শনিবার দলের যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বুলু স্বাক্ষরিত প্রথম বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হলেও অবরোধ চলবে কি না তা উল্লেখ ছিল না।

এ নিয়ে গণমাধ্যমে বিভন্ন গুজব সৃষ্টি হলে পরে বিকেল সাড়ে ৫টায় পাঠানো সংশোধিত বিবৃতির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়। তবে দুই বিবৃতির কোথাও হরতালের কথা উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গ্রেফতারের পর বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে বিরোধী দলীয় গুমকৃত নেতা-কর্মীদের সুস্থ ও অক্ষত অবস্থায় তাদের পরিবারের নিকট ফেরত দেওয়ার দাবিতে এবং নেতা-কর্মীদের হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রোববার দেশব্যাপী সকল জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫