Skip to content

সিটি নির্বাচন মান্নার প্রার্থীতা অনিশ্চিত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার ঢাকা সিটি উত্তর করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সংগঠনটির সদস্য মাহবুব হোসেন মুকুল জানান, প্রশাসনের অনুমতি না মেলায় এখনও জেলগেইটে যেয়ে মনোনয়নপত্রে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর আনা সম্ভব হয়নি।
এদিকে রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
সকাল ১০টা পর্যন্ত মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানান মাহবুব হোসেন মুকুল।
ইতোপূর্বে জেলখানা থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মান্নার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫