Skip to content

২০দলের ৪৮ ঘণ্টার হরতাল শুরু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: অবরোধ কর্মসূচির পাশাপাশি ২০দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল সোমবার (৩০ মার্চ) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। বুধবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

তবে, সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত রয়েছে।
৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন সোমবার ভোর ৬টায় হরতাল শুরুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে, রোববার (২৯ মার্চ) বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু’র পাঠানো বিবৃতিতে ৪৮ ঘণ্টা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০দলীয় জোটের সিনিয়র নেতাসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি ২০দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে চলতি বছরের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০দল। কর্মসূচি পালন করতে ব্যর্থ হওয়ায় ওই দিন থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এ ঘোষণার পর দুই মাসের বেশি সময় অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি প্রায় সব কার্যদিবসে হরতাল আহ্বান করা হয়। এর মধ্যে জাতীয় দিবসসহ কয়েকটি কার্যদিবসে হরতাল আহ্বান থেকে বিরত থাকে ২০দল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫