Skip to content

ইন্টারনেটে দীপিকার সাহসী বার্তা ছড়াল

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বলিউডে শুধুমাত্র প্রথম সারির অভিনেত্রীই নন, একজন স্পষ্টবক্তা হিসেবেও পরিচিত দীপিকা পাড়ুকোন। এবার নারীদের অধিকার সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেল তাঁকে।

ভারতীয় মেয়েরা যে বিশ্বের অন্যান্য দেশের নারীদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই, সেই বার্তা দিয়েছেন তিনি এই ভিডিওতে। তাঁর মতে অনেকক্ষেত্রে পুরুষদের থেকেও এগিয়ে রয়েছেন নারীরা। তাঁরা চাইলে সবকিছুই করে দেখাতে পারেন।
এই ভিডিওতে দীপিকা সবথেকে বেশী জোর দিয়েছেন মেয়েদের পছন্দ অপছন্দের ওপর। তাঁরা যেভাবে জীবন যাপন করতে চান, সেভাবেই করতে পারেন।
তাঁরাই সিদ্ধান্ত নেবেন, বিয়ে করবেন, কী করবেন না। কিংবা বিয়ের আগে যৌন সম্পর্ক করবেন কিনা। তিনিই ঠিক করবেন বিয়ের পরেও শ্বশুর বাড়িতে থাকবেন কিনা।
ভিডিওতে দীপিকার সাহসী বার্তা ছড়াল ইন্টারনেটে
একজন নারী হয়ে চিরাচরিত প্রথা মেনে একজন পুরুষকেই ভালোবাসতে হবে, এই তত্ত্বেও বিশ্বাসী নন তিনি। তাঁর মতে একটি মেয়েই ঠিক করবে তাঁর সঙ্গে এক বা একাধিক পুরুষ বা নারীর সম্পর্ক থাকবে কিনা। কারণ, নারীর শরীর বা মনের ওপর শুধু তাঁর একারই অধিকার। কোনও পুরুষের ভোগ্যপণ্য নন তিনি। কোনটা পাপ বা কোনটা পূণ্য সেটাও একান্তই তিনিই ঠিক করবেন।
ভিডিওটিতে ৯৯ জন মহিলার মুখ ব্যবহার করা হয়েছে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে এই ভিডিও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫