Skip to content

জোবায়দার মামলায় পক্ষভূক্ত হলো দুদক

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দার বিরুদ্ধে করা সম্পদের তথ্য গোপন মামলায় পক্ষভূক্ত হতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ। আবেদনের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

বুধবার (১ এপ্রিল) এ আবেদন জানান দুদকের আইনজীবী।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদেও তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।

খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আমরা হাইকোর্টে পক্ষভূক্ত হওয়ার আবেদন আদালতে উপস্থাপন করেছিলাম। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫