Skip to content

‘দেশে এখন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: দেশে এখন একদিকে অপশাসন এবং অন্যদিকে সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করার মাধ্যমে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন প্রবর্তন করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বৃহস্পতিবার রাতে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লহ বুলুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, দলীয়ভাবে সাজানো জনপ্রশাসনের কিছু অসৎ ও স্বার্থপর কর্মকর্তার ওপর নির্ভর করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী নাটক সাজিয়ে জোর করে ক্ষমতারোহণ করেছে বর্তমান সরকার। এরপর থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে এতটাই নাজুক ও বেহাল অবস্থায় নিপতিত করেছে যে, দেশে এখন একদিকে অপশাসন এবং অন্যদিকে সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে অকার্যকর করার মাধ্যমে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার শাসন প্রবর্তন করা হয়েছে।
ফলে দেশের প্রতিটি পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্রই সংঘাত, হানাহানি, খুন, জখম, গুম, অপহরণ ও বন্দুক যুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যার জঘন্য পাশবিকতার খেলা মঞ্চায়িত হচ্ছে বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫