Skip to content

বেনাপোলে যুবক হত্যার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামে জামাল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল ৫ টায় নিহতের পিতা মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এই মামলা করেন।

আসামিরা হলেন, নিহতের আপন চাচী মোনোয়ারা বেগম,চাচা রমজান আলী, চাচাতো ভাই কবীর ও আমীর।

মামলার বিবরণে জানা যায়, জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে বুধবার(০১ এপ্রিল) চাচীর হাতে খুন হয় জামাল। এ ঘটনায় পুলিশ হত্যা মামলার প্রধান আসামি মনোয়ারা বেগমকে ওই দিন ঘটনাস্থল থেকে আটক করে আদালতে পাঠায়। দ্বিতীয় আসামি চাচা রমজান জামালের স্বজনদের হাতে গুরুতর জখম হওয়ায় বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ নিরাপত্তায় চিকিৎসাধীন। বাকী দুই আসামি চাচাতো ভাইয়েরা পলাতক রয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) শাহাবুর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫