Skip to content

‘ইন্ডিয়ান আইডল’ এর বিচারক সোনাক্ষী

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: অমিতাভ থেকে শুরু করে শাহরুখ, সালমান, আমির বলিউডের প্রায় সব প্রথম সারির নায়ক-নায়িকারা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও ধুম মাচিয়েছেন। আর এবার এই রাস্তায় হাঁটছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ‘ইন্ডিয়ান আইডল জুনিয়ার’-এ বিচারকের আসনে দেখা যাবে তাঁকে।

শুরু হতে চলেছে ইন্ডিয়ান আইডল জুনিয়ার। যেখানে হাজারও খুদে গায়কের মধ্যে থেকে বেছে নেওয়া হবে একজন ‘জুনিয়ার ভয়েজ অফ ইন্ডিয়া’ কে। এই গুরু দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিতে চলেছেন সোনাক্ষী। আর এই কথা ট্যুইটারের মধ্যমে সবাইকে জানালেন তিনি। তবে সরাসরি নয় সাসপেন্স বজায় রেখে ধীরে ধীরে খোলসা করেছেন এই কথা।
তবে এখন প্রশ্ন হল সোনাক্ষীর গান সম্পর্কিত জ্ঞান নিয়ে। কারণ তাঁর অভিনয়ে দক্ষতার প্রমাণ মিললেও এখনও সঙ্গীত সম্পর্কে তিনি কতটা জানেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই জল্পনা উঠেছে এবারের খুদের গায়কদের ভবিষ্যত নিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫