Skip to content

বিএনপির কার্যালয়ের সামনে আবার পুলিশ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: পাঁচ দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবার পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে ওই কার্যালয়ের পূর্ব পাশে জলকামান, সাঁজোয়া গাড়ি, প্রিজন ভ্যানসহ পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে কাউকে কার্যা লয়ে যাওয়া-আসায় বাধা দিতে দেখা যায়নি।

দীর্ঘদিন ধরে বিএনপির কার্যা লয়ের সামনে অবস্থান নেয়া পুলিশের সদস্যদের গত শুক্রবার দুপুরে সরিয়ে নেয়া হয়েছিল।

গত ৫ জানুয়ারি ২০ দলের ‘গণতন্ত্র হত্যা দিবস’-এর কর্মসূচি সামনে রেখে ৩ জানুয়ারি নয়াপল্টন কার্যালয় থেকে কর্মচারীদের বের করে দিয়ে সেখানে তালা লাগিয়ে দেয় পুলিশ। এরপর থেকে সেখানে আর যেতে দেয়া হয়নি বিএনপির নেতাকর্মীদের। গত শুক্রবার দুপুরে সেখান থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেয়ার পরদিন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল নেতাকর্মী কার্যালয়ের তালা কেটে ভেতরে ঢোকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়। তারই অংশ হিসেবে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫