বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রংপুর : রংপুর মেডিকেল কলেজের (রমেক) মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বুধবার সকালে মুক্তা ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের রফিক গ্রুপ ও ফেরদৌস গ্রুপ। প্রায় আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ১০জন আহত হয়।
আহতদের মধ্যে ফেরদৌস, আতিক ও শহীদকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রমেক কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য নেই।
এ ব্যাপারে স্থানীয় ধাপ পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।
রমেকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে: আহত ১০
আপডেট :April 15, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
