Skip to content

ভোট চাইতে আব্বাসের বাসায় যাবেন খোকন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ১২তম দিনের প্রচারণা শুরু করলেন রাজধানীর হাজারীবাগ থেকে।

শনিবার সকালে রাজধানীর হাজারীবাগ ঢাউচর বড় মসিজদের সামনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন সাঈদ খোকন। পরে কামরাঙ্গির চর থানার ৫৫, ৫৬ ও ৫৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন তিনি।

এ সময় সাঈদ খোকন ঢাউচর, হাজারীবাগ, ঢাউলাহাট এলাকায় গণসংযোগে ইলিশ প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন।

সাঈদ খোকন বলেন, ‘আমিও ওনার (মির্জা আব্বাস) বাসায় ভোট চাইতে যাবো। গত শুক্রবার ওনি (মির্জা আব্বাসের স্ত্রী) আমার বাসায় আসেন, বিশ্রাম নেন, নামাজ পড়েন। আমরা তাকে সাধ্যমতো আপ্যায়ন করেছি। আমিও ওনাদের এলাকায় গেলে ওনার বাসায় যাবো, ভোট চাইবো।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সাঈদ খোকনের বাসায় যান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

খোকন এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘এর আগে যারা মেয়র ছিলেন তারা মন্ত্রীও ছিলেন। একবার আমাকে সুযোগ দিন। নগরবাসীর সেবা করার সুযোগ দিন।’

প্রচারণায় এ সময় খোকনের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, নগর সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫