Skip to content

তাবিতকে জেতাতে মাঠে শীর্ষ আইনজীবীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আউয়ালকে জেতাতে মাঠে নেমেছেন সুপ্রিমকোর্টের বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীরা।

বিএনপি সমর্থিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের পক্ষে ভোট চাইতে বিএনপিপন্থি আইনজীবীরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছেন। নাম দিয়েছেন জাতীয়তবাদী আইনজীবী নির্বাচনী ঐক্য ফোরাম। এ প্যানেলে দক্ষিণের নির্বাচনী কাজে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। উত্তরে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ন-মহাসচিব ও সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরিকল্পনা অনুযায়ী সোমবার বিকেলে তাবিত আউয়ালের পক্ষে মাঠে নামছেন খোকনের নেতৃত্বাধীন আইনজীবীরা। জানা গেছে, আজ বেলা সোয়া চারটায় রাজধানীর মোহাম্মাদপুর টাউন হলে এক সমাবেশের মধ্য দিয়ে তাবিত আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন খোকন ।

বিষয়টি বাংলামেইলকে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

বিএনপির আইনজীবী সুত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মোট ভোটারের ৩০ ভাগ ভোটার নোয়াখালীর বাসিন্দা। এ এলাকায় বিএনপির প্রার্থী তাবিত আউয়ালও নোয়াখালির বাসিন্দা। এ জন্য এখানে ভোট চাইতে আইনজীবীদের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালির বাসিন্দা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অপরদিকে ঢাকা সিটি দক্ষিণে মেয়র পদে বিএনপির প্রার্থী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার পক্ষে কাজ করতে আইনজীবীদেরকে নেতৃত্ব দেবেন সুপ্রিমকোর্ট বারের চার বারের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫