Skip to content

সিরিয়া থেকে মেয়ে দত্তক নেবেন ব্র্যাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক ॥ ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির ছয় সন্তানের তিনজনই দত্তক। আবার একটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছেন তারা। এবার সিরিয়া থেকে অনাথ মেয়ে দত্তক নেওয়ার কথা ভাবছেন হলিউডের এই তারকা দম্পতি।

জাতিসংঘের দূত হিসেবে ২০১২ সাল থেকে ছয়বার সিরিয়ায় গেছেন জোলি। তিনি জানতে পেরেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অনাথ শিশুর সংখ্যা প্রায় তিন হাজার ৭০০। এ ছাড়া প্রায় ৭০ হাজার শিশু বাবাকে হারিয়েছে। সিরিয়া-সফরের সময় বিভিন্ন আশ্রয়-শিবিরে অনাথ শিশুদের করুণ অবস্থা দেখে কেঁদেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। দুই বছর আগে এক বক্তৃতায় সে দেশের শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এবার নিজেই দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন পিটের কাছে। তিনিও রাজি হয়েছেন।

জানা গেছে, চলতি বছরেই সিরিয়া থেকে একটি অনাথ শিশুকন্যাকে দত্তক নেবেন পিট-জোলি। আগামী জুনে ৪০ বছরে পা দেবেন জোলি। তার আগেই সিরিয়া থেকে নতুন অতিথিকে ঘরে তুলতে চান তারা।

ব্র্যাঞ্জেলিনার দত্তক নেওয়া সন্তানদের মধ্যে ম্যাডক্স (১৩) কম্বোডিয়া, জাহারা (১০) ইথিওপিয়া এবং প্যাক্স (১১) ভিয়েতনামের নাগরিক। এ ছাড়া তাদের নিজের তিন সন্তান আছে। তারা হলো- শিলো (৮) এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েন (৬)। সন্তানদের চাপে পড়ে দীর্ঘদিন প্রেমের পর গত বছর বিয়ের কাজটা সেরে ফেলেছেন ব্র্যাঞ্জেলিনা। সম্প্রতি নিজের গর্ভাশয় অপসারণ করিয়েছেন জোলি। ক্যান্সারের আশঙ্কায় এর আগে দুটি স্তন বাদ দেওয়ার সাহসও দেখিয়েছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫