Skip to content

ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: দেশের গুরুত্বপূর্ণ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর ২২ থেকে ২৪ জন সদস্য অস্ত্রসজ্জিত অবস্থায় প্রস্তুত থাকবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ ব্যবস্থা নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খসড়া সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের (ইসি) ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করে পরিপত্র জারি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক শাখা) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং ভোটের আগে বা পরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভোট গ্রহণের তিনদিন আগে ২৫ এপ্রিল থেকে আগামী ০১ মে পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শুধু ভোট কেন্দ্রে নয়, পুরো নির্বাচনী এলাকায় আরোপ করা হয়েছে বৈধ সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার বিকেলে আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫