Skip to content

নরওয়েতে বন্ধ হচ্ছে এফএম রেডিও

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নরওয়েতে বন্ধ হয়ে যাচ্ছে এফএম রেডিও। ২০১৭ সালের মধ্যে এফএম রেডিও বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে সেদেশের সরকার। এফএফ রেডিও বন্ধ দেয়ার পরিকল্পনা বিশ্বে এটাই প্রথম।

নরওয়েতে বর্তমানে ২২টি জাতীয় ডিজিটাল রেডিও স্টেশন রয়েছে । সেখানে আরো ২০ টি ডিজিটাল প্লাটফর্ম রয়েছে। এফএফ এর জন্য সেদেশে ৫টি সম্প্রচার কেন্দ্র।

নরওয়ের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার (এনআরকে) জানিয়েছে, বাণিজ্যিক সম্প্রচার বন্ধ করার আগে সরকার রেডিও সেবা বন্ধ করে দেয়া হবে।

এ বিষয়ে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ জেমস ক্রিডল্যান্ড বলেন, ‘বিশ্বের বেতার শিল্পের জন্য এটা হবে স্পর্শকাতর সময়। কেননা, টেলিভিশনের মত রেডিও সমান ভাবে জনপ্রিয়।

নরওয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এফএম রেডিও স্টেশন বন্ধ করা দিলে বছরে আড়াই কোটি ডলার অর্থ বেঁচে যাবে। এফএমের মাধ্যমে রেডিও তরঙ্গ প্রেরণের খরচ অনেকটাই বেশি।

২০১৭ সালের জানুয়ারি মাস নাগাদ নরওয়ের এফএফ বেতার তরঙ্গ বন্ধ করে দেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫