Skip to content

মাহীর গাড়িতে হামলা, আহত ৩

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরীর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মাহী, তার স্ত্রী আশফাহ্ হক লোপা এবং গাড়িচালক আহত হয়েছেন।
শনিবার গভীর রাতে রাজধানীর সাত রাস্তার বিজি প্রেসের পাশে সিটি ফিলিং স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার জানান, মাহীর গাড়িতে হামলার ঘটনায় তারা রাতেই থানায় এসেছিলেন। তবে এখনও ওই ঘটনায় মামলা নেওয়া হয়নি। ঘটনাটি আমাদের নলেজে আছে। তারা আবার আসবেন। তবে মোবাইল ফোনে ডিউটি অফিসারের নাম জানতে চাওয়া হলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫