Skip to content

৫ জানুয়ারির মতোই নির্বাচন হচ্ছে: আফরোজা আব্বাস

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ ৫ জানুয়ারির (২০১৩) সংসদ নির্বাচনের মতোই হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগরের রুপসা একাডেমি পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, এরই মধ্যে ৪২টি কেন্দ্র থেকে মির্জা আব্বাসের এজেন্টদের বের করে দিয়ে ছাত্রলীগের কর্মীরা ভোট কেন্দ্র দখল করেছে। লিফলেট ছিনিয়ে নিয়ে মারধরও করেছে।

রুপসা একাডেমি থেকে মির্জা আব্বাসের ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন আফরোজা।

তার দাবি, তার কর্মীদের কেন বের করে দেওয়া হয়েছে উপস্থিত নির্বাচন কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা কোনো উত্তর দিতে পারেননি।

সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকেও একজন নারী এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আফরোজা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫