Skip to content

নয়াপল্টনে পিন্টুর জানাযা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জানাযা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টা ৪৮ মিনিটে তার জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টর জমির উদ্দিন সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে নয়াপল্টন কার্যালয়ের সামনে লাশবাহী আলিফ পরিবহনের গাড়িতে করে পিন্টুর মরদেহ নিয়ে আসা হয়। এসময় দলটির পক্ষ থেকে পিন্টুকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, পিন্টুর জানাযায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। এর আগে যখন পিন্টুর লাশ নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে পৌঁছে তখন দলটির নেতাকর্মীদের কান্নায় নয়াপল্টনে শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫