Skip to content

দেশে ফিরছেন রাষ্ট্রপতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাজরের ব্যথার চিকিৎসা সম্পন্ন শেষে আজ (সোমবার) সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে জানান, রাষ্ট্রপতি আজ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছবেন। পাজরের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তিনি গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর যান।
সূত্র : বাসস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫