বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে আসার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে গিয়েছে। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে মরদেহ নিয়ে আসার পরই শোকের ছায়ায় আছন্ন হয়ে গেছে কার্যালয়ের চারপাশ।
সরেজমিনে দেখা গেছে, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মরদেহ বহনকারী গাড়িটিকে জড়িতে চিৎকার করে কান্না করছেন। নেতাকর্মীদের কান্নায় নয়াপল্টনে শোকার্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
এদিকে পিন্টুকে শেষ শ্রদ্ধা জানাতে গুলশানের নিজ বাসভবন থেকে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তবে সকাল ১০টা থেকে কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পিন্টুর জানাযায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখনো জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে কান্নার রোল
আপডেট :May 4, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
