Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ছিটকে আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর এলাকায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস ছিটকে চালক ও পথচারীসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি ফাউকাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল-গাজীপুর স্টেশন ছেড়ে জয়দেবপুর স্টেশনে আসার পথে ফাউকাল রেলক্রসিংয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।

এ সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে মাইক্রোবাসের চালক ও পথচারীসহ ৪ জন আহত হন।

জয়দেবপুর স্টেশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল্লাহ জানান, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি। তবে আনম্যান গেটগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫