বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ভারতের মন্ত্রিসভায় এ বিলটির অনুমোদন দেয়া হয়।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি অনুমোদনের পর বিলটি তোলা হবে রাজ্যসভায়। এরপর যাবে লোকসভায়।
বহু কাঙ্খিত বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি নিয়ে সাম্প্রতিক নানা জটিলতার খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত প্রতিবেশী দু’দেশের মধ্যকার দীর্ঘদিনের স্থল সীমান্ত চুক্তির খসরা ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন করা হল।
এর আগে গত ১ মে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকায় খবর প্রকাশ করে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বিল পাস করা নিয়ে জটিলতায় পড়েছে মোদি সরকার। পত্রিকাটির খবরে বলা হয়, অসমকে বাদ রেখে বিলটি সংসদে উত্থাপনের সরকারি সিদ্ধান্তে কংগ্রেস বাধা দেবে বলে জানিয়ে দিয়েছে। ফলে চুক্তিটি বাস্তবায়ন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতার।
অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে আগে থেকে বলা হয়ে আসছিল অসমকে বাদ দিয়ে স্থল সীমান্ত চুক্তি মেনে নেবে না বাংলাদেশ।
ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক পর্যায়ের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সীমান্ত চুক্তি বিষয়ে অসমের বিরোধিতা ভারতের একান্ত অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই মনে করে ঢাকা। এছাড়া অসমকে বাদ দিয়ে সীমান্ত চুক্তির বিষয়ে ঢাকা ও দিল্লীর মধ্যে কোন আলোচনা হয়নি। অপরদিকে অসমকে বাইরে রেখে সীমান্ত চুক্তি বিল মানবে না কংগ্রেসও। আর বাংলাদেশকে খুব সহজেই এ বিষয়ে মানাতে পারবে না বলেও মনে করছেন ভারতের ক্ষমতাসীন দলের নেতারা। ঢাকা ও দিল্লীর কূটনৈতিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
তবে আজ মঙ্গলবার ভারতের মন্ত্রিসভায় অনুমোদন হওয়া দু’দেশের স্থল সীমান্ত চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
লোকসভায় বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি অনুমোদন
আপডেট :May 5, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
