Skip to content

বিয়ের পিঁড়িতে স্বাগতা

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা বিয়ের পিঁড়িতে বসছেন। স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামানের প্রেম দীর্ঘদিনের। বিয়ের মাধ্যমে সেই সম্পর্কের সফল পরিণতি হতে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

স্বাগতা জানান, অনেকটা হঠাৎ করে দুই পরিবারের আয়োজনে বাগদান হচ্ছে। বিয়ের দিনক্ষণ কিছুদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে।
স্বাগতা এখন টিভি নাটকে নিয়মিত কাজ করছেন। অন্যদিকে রাশেদ জামান দেশের সেরা চিত্রগ্রাহকদের মধ্যে অন্যতম। তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন তিনি। তার তোলা একটি ছবি ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫