Skip to content

অবশেষে ‘মাই চয়েস’ নিয়ে মুখ খুললেন দীপিকা

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: দুনিয়া তোলপাড় করা ‘মাই চয়েস’ ভিডিও নিয়ে এমন গুঞ্জনই উঠেছিল যে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন বিয়ে পূর্ববর্তী ও বৈবাহিক সম্পর্কের বাইরেও যৌন সম্পর্কে লিপ্ত হওয়াকে সায় দেন। এক মাসেরও বেশি সময় পরে অবশেষে এই বিষয়ে মুখ খুললেন দীপিকা।
দীপিকা বলেন, ভিডিওটি বের হবার পরে যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায় সবার মধ্যে তা সত্যি হতাশাদায়ক কারণ আমরা সকলেই জানি এই ভিডিও তৈরির উদ্দেশ্য কী ছিল। যখন হোমি এই চিত্রনাট্য নিয়ে আসে আমার কাছে তখনই আমি তাকে বলেছিলাম এখানে এমন কয়েকটি বাক্য আছে যার মাধ্যমে আমি পরিচিত নই। তবে এটা হোমির সৃষ্টিশীল কাজ। আমি এ নিয়ে কিছু বলতেও পারি না।
দীপিকা আরও জানান, তিনি এ ব্যাপারে খুবই হতাশ কারণ এতকিছুর আলোচনায় মূল বিষয়টি থেকে মানুষ দূরে সরে গিয়েছে। আর এতদিন পরে এ নিয়ে কথা বলার কারণও দীপিকা জানান, এটা তার স্বভাবে নেই যে তিনি তৎক্ষণাৎ কোন কিছুতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আর তাছাড়া তখন চারপাশে এ নিয়ে অনেক কথা হচ্ছিল, তিনি যদি সে সময়ে কিছু বলতেনও, কেউ তাতে কান দিত না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫