Skip to content

নগরভবন কার্যালয়ে সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: নগরীর উন্নয়নে কাজে মনোনিবেশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সাইদ খোকন।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১০টার দিকে ঘোড়ার গাড়ি চড়ে তিনি প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয় নগরভবনে যান।

নগরভবনের প্রধান ফটকে ঘোড়ার গাড়ি থেকে নামার পরপরই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। শপথগ্রহণের পর আজ প্রথম কার্যদিবস শুরু করেন তিনি।

বুধবার (০৬ মে) গণভবনে নবনির্বাচিত তিন মেয়র ঢাকা উত্তরের আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন এবং চট্টগ্রামের আ জ ম নাছির উদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫