স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন ২৫-২৬ জুলাই অনুষ্ঠিত হবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেএক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এ ঘোষণা দেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাবি সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফসহ কেন্দ্রীয় এবং মহানগর উত্তর ও দক্ষিণের অনেক নেতাকর্মী। বদিউজ্জামান সোহাগ আরো জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হবে আগামী ১১ জুন। আর ঢাকা মহানগর উত্তরের সম্মেলন ২৮ মে, দক্ষিণের ৩০ মে। একই সঙ্গে তিনি ১০ জুলাইয়ের মধ্যে সব জেলা শাখার ছাত্রলীগকে কাউন্সিলের তালিকা কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।
লিখিত বক্তব্যে বদিউজ্জামান সোহাগ আরো বলেন, নির্বাচন পরিচালনা কমিটি, সম্মেলন প্রস্তুতি, সাজসজ্জা কমিটি, উপকমিটি ও সাব-কমিটি পরে ঘোষণা করা হবে।
