Skip to content

ইন্দোনেশিয়া উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসীকে উদ্ধার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ইন্দোনেশিয়া উপকূলে বাংলাদেশিসহ প্রায় ৪০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও পুলিশ। তবে, উদ্ধারকৃতদের মধ্যে ঠিক কতোজন বাংলাদেশি রয়েছেন তা তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১১ মে) দেশটির দূরবর্তী পশ্চিম উপকূলে একটি বড় নৌকা থেকে এদের উদ্ধার করা হয়।

৪০০ অভিবাসীর মধ্যে বাংলাদেশি ছাড়াও মায়নামার ও এ অঞ্চলের লোকজন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান বুদিওয়ান বলেন, সোমবার সকালে আচেহর পূর্বাঞ্চলীয় জলসীমা থেকে আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল একটি নৌকায় চড়ে আসা ৪০০ অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে মায়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশিরা রয়েছেন।

এর আগে, রোববার প্রায় একই এলাকা থেকে ছয়শ’ অভিবাসীকে উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫