বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : সৌদি আরব যেতে নারীদের আর দালাল বা এজেন্সির কাছে ধর্ণা দিতে হবে না। সৌদিতে গৃহপরিচারিকার কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি নারীরা এবার সরাসরি আবেদন করতে পারবেন। সম্প্রতি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।
খবরে বলা হয়েছে, সৌদির শ্রম মন্ত্রণালয়ে বাংলাদেশি নারীরা সরাসরি গৃহপরিচারিকার ভিসা পেতে আবেদন করতে পারবেন। আগে এ ভিসা পেতে তাদের বিক্রুটিং এজেন্সির কাছে যেতে হতো। তবে সৌদি সরকার সরাসরি আবেদনের সুযোগ দিলেও এজেন্সির মাধ্যমে আবেদনের সুযোগও বহাল রেখেছে।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি আবেদনের কার্যক্রম আগামি সপ্তাহ থেকে শুরু হবে। এর আগে কয়েকমাস থেকে বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা নিতে ভিসা ইস্যু শুরু করে সৌদি সরকার। এ প্রক্রিয়া শুরুর পর সৌদির বাংলাদেশ দূতাবাসে দশ হাজার আবেদন জমা পড়ে। তবে সৌদি কর্তৃপক্ষ সেগুলো বাতিল ঘোষণা করে পুনরায় ১ এপ্রিল থেকে ভিসা কার্যক্রম শুরু করে। এতে যুক্ত হয় ড্রাইভার, গৃহকর্মী ও মালির কাজে আবেদন প্রক্রিয়ায়।
সৌদি যেতে সরাসরি আবেদন করতে পারবেন নারীরা
আপডেট :May 13, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
