Skip to content

কম্পিউটার সোর্স নিয়ে এলো ওয়াইফাই হার্ডডিস্ক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: প্রয়োজনীয় তথ্য-উপাত্তকে হাতের নাগালে রাখার সুযোগ করে দিতে দেশের বাজারে তারহীন প্রযুক্তির বহনযোগ্য হার্ডডিস্ক আনলো কম্পিউটার সোর্স। ডব্লিউডি ব্র্যান্ডের এই হার্ডডিস্কটির ধারণ ক্ষমতা ২ টেরাবাইট। এই এক্সটার্নাল হার্ডডিস্কে রয়েছে এসডি কার্ড থেকে সরাসরি তথ্য আদান-প্রদানের সুবিধা।

ফলে ব্যবহারকারী চাইলেই ডেটা ক্যাবেল ছাড়াই এসডি কার্ডটি ইনজেক্ট করে মুঠোফোন বা ক্যামেরার ছবি বা প্রয়োজনীয় ফাইল এতে সংরক্ষণ করতে পারবেন। ইউএসবি থ্রি পোর্ট ছাড়াও ওয়াইফাই সংযোগের মাধ্যমে পিসি’র তথ্য হার্ডডিস্কটিতে স্থানান্তর করা যায় অনায়াসে। ইন্টারনেট সংযোগে ওয়াইফাই হাবের মাধ্যমে একইসময়ে সংযুক্ত করা যায় ৮টি ডিভাইসের সঙ্গে।

পাসপোর্ট আকারের হার্ডডিস্কটি থেকে টিভি, মিডিয়া প্লেয়ার এবং গেমিং কনসোলে সরাসরি ভিডিও দেখা বা গেম খেলা যায় সহজেই। এতে শক্তিশালী ব্যাটারি সংযুক্ত থাকায় টানা ৬ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই ভিডিও স্ট্রিমিং সুবিধা উপভোগ করা যায়।

পাসওয়ার্ড লক সিস্টেম থাকায় এর সকল তথ্যই নিরাপদে সুরক্ষিত থাকে। আবার ড্যাশ বোর্ড থেকে ডিভাইসটির পুরো নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখা যায়। হার্ডডিস্কটির দাম ২৫ হাজার টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫