Skip to content

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে অন্তর মিয়া (২২) নামে এক গরু ব্যবসায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে বুড়িমারী সীমান্তে ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে গরু আনতে গেলে কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল তাকে গুলি করে। পরে বিএসএফ ৮৪৩ নম্বর পিলারের কাছ থেকে তার মরদেহ টেনে হেঁচড়ে নিয়ে যায়।
অন্তর মিয়া (২২) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে।
পাটগ্রাম উপজেলা সদর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজ বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে তবে বিএসএফের পক্ষ থেকে এখনও সারা পাওয়া যায়নি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫