চট্টগ্রাম প্রতিনিধি ॥
চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় ইয়াবার বড় চালানসহ সাতজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
এমটি এনা নামে একটি ট্রলার থেকে বুধবার রাত ১২টার দিকে এ সব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি সোহেল মাহমুদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এমটি এনা ট্রলারে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ট্রলার থেকে কমপক্ষে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়, আটক করা হয় সাতজনকে।
সোহেল মাহমুদ বলেন, ইয়াবাগুলো মিয়ানমার থেকে এনে চট্টগ্রামের কোনো এক উপকূলে খালাস করার পরিকল্পনা ছিল— প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এমনটাই জানিয়েছেন।
তাৎক্ষণিক আটকদের পরিচয় জানা যায়নি।
ইয়াবার চালানসহ চট্টগ্রামে আটক ৭
আপডেট :May 14, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
