Skip to content

টঙ্গীতে ট্রাকচালককে খুন করে ছিনতাই

টঙ্গী প্রতিনিধি ॥ গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় ছুরিকাঘাতে ট্রাকচালককে খুন করে ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত বুলবুল আহমেদ বগুড়ার আমজানি গ্রামের বাদশা মিয়ার ছেলে।

টঙ্গী মডেল থানার উপপরিদর্শক সুমন ভক্ত জানান, শনিবার রাতে ট্রাকচালক বুলবুল আহমেদ মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ট্রাকে সিমেন্ট বোঝাই করে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।

রাত সাড়ে ৩টার দিকে ট্রাকটি টঙ্গীর এরশাদ নগর এলাকায় ওভার ব্রিজের কাছে পৌঁছলে তিনি ট্রাক থেকে নেমে পান কিনতে মহাসড়কের পাশের দোকানে যান। সেখান থেকে ফেরার পথে ৩-৪জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বুলবুল তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে ছিনতাই করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার পর অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে গদাই রতন নামের একজনকে আটক করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫