Skip to content

শিলং যাওয়ার টিকেট পাননি সালাহ উদ্দিনের স্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় এসেও টিকিট পেলেন না স্ত্রী হাসিনা আহমেদ।
রবিবার রাত ভারতীয় সময় ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন তিনি। মধ্যরাতে পৌঁছান কলকাতা বিমানবন্দরে। এ সময় হাসিনা আহমেদের বোন জামাই মাহবুব কবির সঙ্গে ছিলেন।
কলকাতায় নেমেই শিলং যাওয়ার টিকেট খোঁজেন তারা। সোমবার শিলং যাত্রার টিকেট না পেয়ে কলকাতা-গৌহাটি ফ্লাইটের টিকেট কাটার চেষ্টা করেন। কিন্তু সেই টিকেট পেতেও ব্যর্থ হন। এরপর পার্ক স্ট্রিটের হোটেলের উদ্দেশে রওয়ানা হন তারা।
কলকাতা বিমানবন্দরে নেমে হাসিনা আহমেদ বলেন, ‘শিলং যাত্রার টিকেট এখনও পাইনি। মন ভাল নেই। মাফ করেন। এখন আর কিছু বলা সম্ভব নয়।’
দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ে খোঁজ মেলে গত মঙ্গলবার।
রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন হাসিনা আহমেদ ও মাহবুব কবির। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫