Skip to content

ইতালিয়ান ওপেন জিতলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: তৃতীয়বারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। স্প্যানিশ টেনিস কন্যা কার্লা সুয়ারেজকে ৪-৬, ৭-৫ ও ৬-১ সেটে হারিয়ে ক্যারিয়ারের ৩৫তম ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লুটিএ) ট্যুরের ট্রফি জিতে নেন এই রাশিয়ান টেনিস তারকা।

ফাইনাল ম্যাচের পর টেনিসের ওয়ার্ল্ড ৠাংকিংয়েও পরিবর্তন এসেছে। শিরোপা জয়ের মধ্য দিয়ে ২৮ বছর বয়সী শারাপোভা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শীর্ষস্থানটি যথারীতি সেরেনা উইলিয়ামসের দখলে।

ইতালির রোমে অবস্থিত ফোরো ইতালিকো গ্রাউন্ডে প্রথম সেটেই ৪-৬ ব্যবধানে হেরে যান শারাপোভা। পরের সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৭-৫ গেমে সমতায় ফেরেন। শেষ সেটে সুয়ারেজকে দাঁড়াতেই দেননি। একতরফাভাবেই ৬-১ গেমে শিরোপা নিশ্চিত করেন। প্রায় আড়াই ঘন্টা যাবৎ ম্যাচ চলার পর খেলার নিষ্পত্তি ঘটে।

উল্লেখ্য, এ নিয়ে মোট ৩৯টি একক শিরোপা জিতেছেন শারাপোভা। এর মধ্যে ডব্লটিএ ৩৫টি ও ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ট্রফি ৪টি। সর্বশেষ ২০০৫ সালে আগস্টের ২২ তারিখের ওয়ার্ল্ড ৠাংকিংয়ে তিনি শীর্ষে ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫