Skip to content

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ চারজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ জেলার পাচুয়া গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক।

জনাকীর্ণ আদালতে মঙ্গলবার দুপুরে বিচারক মো. ফজলে এলাহি ভূঞা এ আদেশ দেন। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামিরা।
মামলার বিবরণে প্রকাশ, গাজীপুর মহানগরের পাচুয়া গ্রামের আবু আইয়ুব লালনের পরকীয়ায় বাধা দেওয়ার কারণে ২০০৮ সালের ৫ নভেম্বর রাতে স্ত্রী মোরশেদাকে ধারাল অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। এ কাজে লালনকে সহযোগিতা করেন তার তিন বন্ধু। একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোরশেদার মৃত্যু হয়। এ সময় মোরশেদা চারমাসের অন্তসত্ত্বা ছিলেন। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় নিহতের চাচা মো. শওকত আলী বাদী হয়ে স্বামীসহ চারজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন হানিফ, মুল্লুক ও রানা। এদের মধ্যে হানিফকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বাকিরা পরবর্তীতে আটক হয়।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানীর পর আদালত সকল আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সাথে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫