Skip to content

৩ মামলায় ফখরুলের জামিন-রিমান্ড আবেদন নাকচ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নাকচ করেছেন আদালত। একই সঙ্গে পুলিশের ৩০ দিনের রিমান্ড আবেদনও নাকচ করা হয়েছে। এ ছাড়া এসব মামলায় বিএনপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম অশোক কুমার দত্ত এ আদেশ দেন। সকালেই আদালতে হাজির করা হয় মির্জা ফখরুল ইসলামকে। তিন মামলায় পুলিশ ফখরুলের ৩০ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে, ফখরুলের পক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওই রায় দেন।
গত ৪ জানুয়ারি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫