Skip to content

ভাসমান অভিবাসীদের উদ্ধারের নির্দেশ মালয়েশিয় প্রধানমন্ত্রীর

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
আন্দামান সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাবাহী নৌকা অনুসন্ধান এবং উদ্ধারে নৌবাহিনীকে নির্দেশ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বিদেশগামীদের আশ্রয় ও সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়ার পরদিন তিনি এ ঘোষণা দিলেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর দেয়।
খবরে বলা হয়, অনুসন্ধানের পাশাপাশি ভূমি ও সাগরে আটকেপড়াদের মানবিক সহায়তা সরবরাহের নির্দেশও দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই ক্ষুধার্ত ও অসুস্থদের সহায়তা করা হচ্ছে। প্রয়োজনে উদ্ধার হওয়াদের যুক্তরাষ্ট্র আশ্রয় দেবে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে গত বুধবার সাগরে ভাসমান বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের আশ্রয় ও সহায়তার দেয়ার ঘোষণা দেয়া হয়।
থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের পর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার এক যৌথ বিবৃতিতে বলা হয়, সাগরে ভেসে বেড়ানো প্রায় ৭ হাজার অবৈধ বিদেশগামীকে মানবিক সহায়তা দেয়া হবে। এ ছাড়া তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের আগে সর্বোচ্চ এক বছরের জন্য আশ্রয় শিবিরে জায়গা দেয়া হবে।
তবে থাইল্যান্ডের পক্ষ থেকে বিদেশগামীদের আশ্রয় দেয়া না হলেও মানবিক সহায়তা সরবরাহের কথা বলা হয়েছে।
এর আগে সমুদ্রপথে অবৈধভাবে আসা বিদেশগামীবাহী নৌকা ফিরিয়ে দেয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশ দুটো তাদের অবস্থান পরিবর্তন করে।
মালাক্কা প্রণালী সংলগ্ন আন্দামান সাগর থেকে প্রায় ৩ হাজার অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এখনও ৪ হাজারেরও বেশি অভিবাসী সাগরে ভাসছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫