Skip to content

পুরো অনুষ্ঠান ঘুমিয়েই পার করলেন মন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: পুরো অনুষ্ঠান ঘুমিয়েই পার করলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত নিয়ে প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি। অ্যাভিয়েশন
ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) উক্ত আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে বেলা সোয়া ১১টায়। ততক্ষণ তিনি রিসিপশনে বসে ছিলেন।
বেলা সোয়া ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর আয়োজক সংগঠনগুলো তাদের বিভিন্ন দাবি পেশ করেন মন্ত্রীর কাছে। কিন্তু মন্ত্রী ততক্ষণে গভীর ঘুমে। খানিকটা পর পর যদিও সজাগ হন তারপর আবার ঘুমিয়ে পড়েন। সেখানে অবস্থানরত সবাই বলছিলেন, এতো লম্বা অনুষ্ঠান হলে তো ঘুমাবেই। এছাড়া অনুষ্ঠানও সময় মতো শুরু হয়নি।
দুপুর পৌনে একটায় যখন মন্ত্রীর বক্তব্যের সময় হল, তখন তিনি অনুষ্ঠানে যেসমস্ত দাবিগুলো উঠে এসেছে তার একটিরও জবাব দিলেন না।
প্রাক বাজেট আলোচনায় আরো অংশগ্রহণ করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনের সংসদীয় কমিটির চেয়ারম্যান মো. ফারুক খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান, পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান কবির, ক্যাবের চেয়ারম্যান এম সানাউল হক, ড. নাসির উদ্দীন, তোয়াবের পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, বেঙ্গল গ্রুপের নির্বাহী পরিচালক মাসুদ হোসেন, অ্যাটাবের সভাপতি মনজুর মোরশেদ প্রমুখ। সূত্র- বিজনেস রিপোর্ট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫