Skip to content

গোয়ার বিচে বিন্দাস সানি

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: তাঁকে ঘিরে বিতর্কের শেষ নেই৷ যেদিন থেকে বলিউডে পা রেখেছেন সেদিন থেকে নানা বিতর্কের ঘিরে থেকেছে সানি লিওনিকে৷ সম্প্রতি তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে পর্ন ভিডিও থাকায় তাঁর বিরুদ্ধে এইআইআর দায়েরও হয়েছে৷ কিন্তু সব বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি৷ ‘স্পিলটসভিলা’র জন্যে এখন তিনি শুটিং করছেন তিনি৷ সে ছবি তিনি শেয়ার করেছেন তাঁর ফ্যানদের জন্য৷

এম টিভি-র ‘স্পিলটসভিলা’র অষ্টম সিজনে অ্যাঙ্কর সানি৷ আগের সিজনে তাঁর সঙ্গে ছিলেন নিখিল চিনাপা৷ এবার তাঁর সঙ্গে আছেন ‘রোডিজ’-এর রনবিজয় সিং সিনহা৷ সম্প্রতি এই শোয়ের জন্য গোয়ার বিচে শুট করেছেন তিনি৷ শুটিংয়ে যে দেদার মজা হয়েছে সে কথাও জানিয়েছেন সানি৷ ‘স্পিটসভিলা-৭’ ছিল প্রেম, হার্টব্রেক, বিতর্কের ককটেল৷ এবারেও সেই জিনিসই দেখা যাবে বলে আশা করছেন সকলে৷
বলিউডে অনেক অভিনেতাই এখনও তাঁর সঙ্গে কাজ করতে চান না৷ তবে তা নিয়ে খুব বেশী মাথা ঘামাতেও নারাজ সানি৷ ‘এক পহেলি লীলা’ ছবিতে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি৷ ‘কুছ কুছ লোচা হ্যায়’ যদিও তেমন সাফল্য পায়নি, তবু কাজে ফুরসত মেলেনি সানির৷ আপাতত ছোটপর্দার কাজেই তিনি ব্যস্ত৷
শোয়ের প্রোমোয় সানি, রনবিজয়:

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫