কুষ্টিয়া প্রতিনিধি ॥
দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রত্যেকটি ব্যক্তির রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্বপুর্ণ আচরণ করতে হবে। বাস ডাকাতির সাথে চালক বা হেলপার জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না কেন। বাসের যাত্রীদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জন্য বাস ধর্মঘট ডাকার কোন যৌক্তিকতা নেই। মানুষকে জিম্মি করে এই ধরনের অন্যায় কাজকে কোনভাবে প্রশ্রয় দেয়া হবে না।
রোববার বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্য এক প্রশ্নে জবাবে হানিফ বলেন, পাকিস্তান আমল থেকে জামায়াত ইসলামের রাজনীতি ধ্বংসাত্মক ও নাশকতামুলক। জামায়াতের রাজনীতি সৃষ্টি ধ্বংসাত্মক কর্মকান্ড দিয়ে। যাদের মূল কর্মকান্ড ধ্বংসাত্মক ও নাশকতামুলক তারা সুযোগ পেলে সন্ত্রাসী কর্মকান্ড করবে এটাই স্বাভাবিক। এদের নাশকতামুলক কর্মকান্ড কিভাবে দমন করতে হয় সরকার তা জানে।
তিনি বলেন, আবারো যদি জামায়াত-শিবির মাথাচাড়া দিয়ে উঠে তাহলে তাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা সময় হলে দেখতে পাবেন।
এরপরে আওয়ামী লীগের এই নেতা কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাস ধর্মঘট ডাকার কোন যৌক্তিকতা নেই : হানিফ
আপডেট :May 24, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
