Skip to content

জাবিতে ২৬ মে থেকে গ্রীষ্ম ও রমজানের ছুটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥
গ্রীষ্মকাল ও রমজান উপলক্ষে আগামী ২৬ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রায় দুই মাস ছুটি থাকবে।

শনিবার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জাবি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানিয়েছেন।

জাবি রেজিস্ট্রার জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ২৫ জুলাই থেকে আবার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত।

রমজানে অফিস কার্যক্রম খোলা থাকবে কি-না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫