বিনোদন ডেস্ক ॥
ঢাকা: তাহলে একা থাকার কষ্ট থেকে এবার বের হয়ে আসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গেলো ৫ মাস থেকে তিনি একা। প্রেমিকা ইরিনা শায়েক হয়ে গেছেন সাবেক। সেই থেকে রোনালদোর একাকীত্ব শুরু। কিন্তু শোনা যাচ্ছে ইতালিয়ান মডেল অ্যালিসিয়া তেদেশির সাথে প্রেমের ভূবনে জুটি বেধে ফেলেছেন রোনালদো।
২৪ বছরের অ্যালিসিয়া রোমের বাসিন্দা। এই রোমান আবার ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও মিডিয়া টাইকুন সিলভিও বার্লুসকোনির ছেলে লুইজির সাবেক প্রেমিকা। রোনালদোর সাথে তার খবর হওয়ার কারণ ঘটেছে এই মাসের শুরুর একটি ঘটনায়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের খেলায় জুভেন্তাসের কাছে হেরে বিদায় নিতে হয় রিয়াল মাদ্রিদকে। মাদ্রিদে অনুষ্ঠিত খেলায় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অ্যালিসিয়া। ইতালিয়ান সংবাদপত্রের দাবি, ২০১১ সালের মিস ইতালির ফাইনালিস্ট সেদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঠে। রোনালদোই ভিআইপি মর্যাদায় খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যালিসিয়াকে। এরপর প্রথমবারের মতো তারা এক সাথে রাত কাটান বলে খবর।
রোনালদোর সাথে রুশ মডেল ইরিনা শায়েকের প্রেম ছিলো ৫ বছরের। কিন্তু ইরিনা বছরের শুরুতে সম্পর্কের ইতি টানেন। তার পক্ষ থেকে কিছুদিন আগে দাবি করা হয়ে যে রোনালদো বিশ্বাস ভঙ্গ করেছেন। আর রোনালদোর পক্ষ থেকে খবর, তার মায়ের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকেননি বলে ইরিনার সাথে ব্যবধান বাড়ে রোনালদোর। কোনটা সত্যি তা জানার উপায় নেই।
রোনালদোর নতুন প্রেমিকা অ্যালিসিয়া
আপডেট :May 26, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
