Skip to content

‘সালাহউদ্দিন বাংলাদেশে নিরাপদ নন’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, “আমার স্বামী বাংলাদেশে নিরাপদ নন। আমি তাকে সেখানে নিয়ে যেতে পারবো না। বরং আইনি সুযোগ থাকলে আমি তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই। সেখানেই গত কয়েক বছর ধরে তার হৃদরোগ ও কিডনি সমস্যার চিকিৎসা করা হচ্ছে। ”

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন হাসিনা আহমেদ।

তিনি বলেন, “এতোদিন তিনি কোথায় ছিলেন আমি তা জানিনা, তিনি কিভাবে শিলং পৌঁছালেন সেটাও জানিনা। তবে আমি খুশি যে, তিনি এখানে নিরাপদ আছেন। আর এখানে তার ভালো দেখাশোনা করা হচ্ছে।”

সালাহউদ্দিন আহমেদ বর্তমানে নেইগ্রিমস হামপাতালে চিকিৎসা নিচ্ছেন। মেঘালয়ের পুলিশ সদস্যরা তাকে ২৪ ঘণ্টা পাহারা দিয়ে রাখছে। বিদেশী নাগরিক আইন লঙ্ঘনের মামলায় ২৯ মে পুলিশকে রিপোর্ট দাখিল করার নির্দেশ রয়েছে আদালতের।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে হাসিনা আহমেদ বলেন, “আমার স্বামী অনেক অসুস্থ। তার হার্টে তিনটি রিং রয়েছে। তার বাম কিডনি ঠিক মতো কাজ করছে না। আমি বলছিনা যে এখানে তার ভালো চিকিৎসা হচ্ছে না। কিন্তু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল তার রোগের ইতিহাস জানে। তারা প্রায় ২০ বছর ধরে তার চিকিৎসা করে আসছে। আর এখন যদি আমি তাকে বাংলাদেশে নিয়ে যাই, তাহলে আমি জানি না কি ঘটবে।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫