Skip to content

সালাহ উদ্দিনকে আদালতে তোলা হবে আজ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: হাসপাতাল ছাড়ার পর পুলিশ হেফাজতে রয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। মঙ্গলবার নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।

নেগ্রিমস হাসপাতালের পরিচালক ডা. এ জি অহানগার সাংবাদিকদের জানিয়েছেন, সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন।

তিনি বলেন, আমরা তাকে কিডনি ও হার্টের চিকিৎসা দিয়েছি। ছাড়পত্র দেয়া হলেও তাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে।

খবরে বলা হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পরেই সদর পুলিশ স্টেশন সালাহ উদ্দিনকে হেফাজতে নিয়ে নেয়।

পূর্ব খাসি হিলস এসপি এম খারক্রাং জানান, বুধবার আদালতে তোলার আগেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। কিন্তু তিনি কিভাবে শিলংয়ে গেলেন তা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে, যা এখনও উন্মোচিত হয়নি।

গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে সালাহ উদ্দিনকে তুলে নেয়া হয় বলে তার পরিবার দাবি করে আসছে।

হাসপাতালে সালাহ উদ্দিন স্ত্রীকে জানান, তিনি স্বেচ্ছায় ভারতে ঢোকেননি। চোখ-হাত বেঁধে তাকে শিলংয়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫