Skip to content

হিট স্ট্রোক ঠেকানোর ১০ উপায়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: গত কয়েকদিনের তীব্র গরমে সকলেরই প্রাণ যেন প্রায় ওষ্ঠাগত হয়ে এসেছে। ভারতে তো ইতোমধ্যেই অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আমাদের দেশে এখনো তেমন কোনো খবর পাওয় যায়নি। তবে পূর্ব সতর্কতার জন্য হিট স্ট্রোক ঠেকানোর ১০টি উপায় বাতলে দেওয়া হল…

১. প্রচুর পরিমাণ তরল পান করুন: এতে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম ঝরবে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। যারা ভারি ব্যায়াম করছেন তাদের উচিত প্রতি ঘন্টায় অন্তত দুই থেকে চার গ্লাস তরল পান করা।
হিট স্ট্রোক ঠেকানোর ১০ উপায়
২. হালকা জামা-কাপড় পরুন: অতিরিক্ত জামা-কাপড় বা আঁটো-সাঁটো পোশাক পরলে আপনার দেহ ঠিকমতো ঠাণ্ডা হবে না। এতে হিট স্ট্রোকের ঝুঁকি আরো বেড়ে যায়।
৩. বিশেষ কিছু ওষুধের ব্যাপারে পূর্ব সতর্কতা অবলম্বন করুন: রক্তচাপ ও হৃদরোগের অনেক ওষুধের কারণেই রক্তপ্রবাহের গতি কমে আসে। যার ফলে আপনার দেহের ঠাণ্ডা হওয়ার সক্ষমতাও বাধাগ্রস্ত হবে। সূতরাং ওসব ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।
৪. ডাক্তার দেখান: আপনার যদি দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া, ঝিমুনি ও বমি বমি ভাব হয় তাহলে দেরি না করে ডাক্তার দেখান।
৫. সকালের হাঁটাহাঁটিতে সাবধান থাকুন: দিনের বেলায় ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রমের কোনো কাজ করবেন না। আর যদি করতেই হয় তাহলে বিরতি নিন এবং প্রচুর পরিমাণে পানি ও তরল পান করুন।
হিট স্ট্রোক ঠেকানোর ১০ উপায়
৬. দিনের সবচেয়ে গরম সময়টুকুতে সূর্যের আলো এড়িয়ে চলুন: আপনি যদি গরম আবহাওয়ায়ও আয়াসসাধ্য কর্মকাণ্ড এড়িয়ে চলতে না পারেন তাহলে প্রচুর পরিমাণ তরল পান করুন। অথবা বিরতি নিয়ে ঠাণ্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন।
হিট স্ট্রোক ঠেকানোর ১০ উপায়
৭. রোদে পোড়া থেকে নিজেকে রক্ষা করুন: বেশিক্ষণ রোদে পুড়লে আপনার দেহের ঠাণ্ডা হওয়ার সক্ষমতা কমে আসবে। সূতরাং বাইরে বের হলে প্রশস্ত প্রান্তওয়ালা হ্যাট ও চোখে সানগ্লাস পরে বের হউন। এছাড়া মুখে সানস্ক্রিন লাগিয়ে নিন।
হিট স্ট্রোক ঠেকানোর ১০ উপায়
৮. ক্যাফেইন জাতীয় পানীয় বা অ্যালকোহল পান এড়িয়ে চলনু: ক্যাফেইন জাতীয় পানীয় শরীর থেকে খুব দ্রুতই তরল পদার্থ বের করে দেয়। এর ফলে দেহে পানিশুন্যতা ও অবসাদগ্রস্ততা দেখা দেয়।
৯. পার্ক করা গাড়িতে কাউকে অবস্থান করতে দিবেন না: তাপসংক্রান্ত কারণে শিশুদের মৃত্যুর অন্যতম একটি কারণ এটি। কারণ রোদের মধ্যে পার্ক করা অবস্থায় গাড়ির ভেতরের তাপমাত্রা ব্যাপকভাবে বেড়ে যায়।
১০. হৃদপিণ্ড ও শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করুন: হঠাত করেই তাপমাত্রার ওঠা-নামার কারণে আপনার শরীরে অসুস্থতা দেখা দিতে পারে। সূতরাং রোদ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ভবনে প্রবেশের আগে স্বাভাবিক তাপমাত্রায় কিছুক্ষণ বিশ্রাম নিন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫