Skip to content

বান্দরবানে একই পরিবারের ৪ জন খুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বান্দরবান: বান্দরবান শহরের মোতালেবের পাহাড় এলাকায় একটি খামার বাড়িতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৯ মে) ভোরে জেলা সদরের ক্যামলং ইউনিয়নের মোতালেবের পাহাড় এলাকার একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশু রয়েছে।

পুলিশ জানায়, নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ওই খামার বাড়িতে বসবাস করছিলেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫